সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

কখনো সাইকেল চালাব না: ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রসৈকতের কাছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়া নিয়ে এবার কটাক্ষ করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, তার উদ্যোগে তৈরি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয় নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

আমেরিকা ফ্রিডম ট্যুরের এক র‌্যালিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি তিনি (জো বাইডেন) সুস্থ হয়ে উঠেছেন। আমি আপনাদের কাছে আজ প্রতিশ্রুতি দিচ্ছি— আমি কখনো সাইকেলে চড়ব না।’এদিকে ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প, যেখানে বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়ার দৃশ্যের সঙ্গে নিজের গলফ খেলার ভিডিও যুক্ত করে দেন। স্থানীয় সময় শনিবার সকাল পৌনে ৯টার দিকে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোত সমুদ্রসৈকতের কাছে বাইডেন সাইকেল থেকে পড়ে যান।

স্ত্রীর সঙ্গে ৪৫তম বিবাহবার্ষিকী উদযাপনে ওই এলাকায় যান প্রেসিডেন্ট বাইডেন। বিবাহবার্ষিকীর উদযাপন ছাড়াও দুর্ঘটনার কারণে স্মরণীয় হয়ে থাকল তার এই বিশেষ সময়টা। ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজনের সঙ্গে লাইন ধরে সাইকেল চালিয়ে আসছেন বাইডেন। একপর্যায়ে হঠাৎ পড়ে যান তিনি। তাকে টেনে তোলেন কয়েকজন। 
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলার জন্য থামলে তখন সাইকেল থেকে তিনি পড়ে যান।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit