শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ডুবে গেল হংকংয়ের ভাসমান রেস্তোরাঁ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ের বিখ্যাত ভাসমান ‘জাম্বো’ রেস্তোরাঁটি ডুবে গেছে। প্রায় ৫০ বছর ধরে ৩০ লাখের বেশি মানুষের স্বাদের খোরাক জোগানো এই ঐতিহাসিক রেস্তোরাঁটি গত রোববার (১৯ জুন) দক্ষিণ চীন সাগরে ডুবে যায়। কর্তৃপক্ষ বলছে, নতুন একটি স্থানে এটি স্থানান্তর করার সময় সাগরে দুর্ঘটনার কবলে পড়ে রেস্তোরাঁটিকে বহনকারী জাহাজ। 

মূল কোম্পানি অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ বলেছে, অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পথে দক্ষিণ চীন সাগরে রেস্তোরাঁটি ডুবে যায়। এ ঘটনায় তারা খুবই মর্মাহত বলে জানিয়েছেন। তবে এ ঘটনায় কোনো নাবিক আহত হননি।

বন্ড সিরিজের একটি মুভিসহ কয়েকটি সিনেমায়ও রেস্তোরাঁটি দেখানো হয়। কিন্তু মহামারির কারণে ডিনার পরিষেবা বন্ধ হয়ে গেলে ব্যবসায় বড় ধাক্কা খায় রেস্তোরাঁটি।

অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ বলেছে, বৈরী পরিস্থিতিতে পড়ে প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে গত রোববার রেস্তোরাঁটি ডুবে যায়।

কোম্পানি আরও জানায়, যেই স্থানে রেস্তোরাঁটি দুর্ঘটনার কবলে পড়ে, সেখানে পানির গভীরতা ছিল এক হাজার মিটারের বেশি। ফলে উদ্ধারকাজ চালানো ছিল খুবই কঠিন।

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit