সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

মালিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৩২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, শনিবার ও রোববার রাতে মালির মোপ্তি অঞ্চলের ব্যাঙ্কাসের অন্তত তিনটি গ্রামে হামলা চালিয়ে এ হত্যাযজ্ঞ চালানো হয়।

কাতিবা মাকিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে মালি সরকার। খবর এবিসির।

বিবৃতিতে বলা হয়েছে, কাতিবা মাকিনা গোষ্ঠীটি আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত। এরা ঠাণ্ডা মাথায় দিয়াল্লাসাগউ, দিয়াওয়েলি ও ডেসাগৌ গ্রামের নিরীহ মানুষদের হত্যা করেছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

ব্যাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো বার্তা সংস্থা এপিকে বলেন, কীভাবে হামলাটি সংঘটিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

এদিকে, মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এক বিবৃতিতে বলেছে, পৃথক আরেকটি হামলায় রোববার একজন জাতিসংঘ শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে। মালিতে জাতিসংঘের মিশনের প্রধান এল ঘাসিম ওয়ানে বলেন,  চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকটি হামলায় জাতিসংঘের বেশ কয়েকজন শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।

এসব হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। তারা এক টুইটার পোস্টে বলেছে, মালির মধ্যাঞ্চলে চরমপন্থীদের হামলায় অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এ হামলায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit