সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

রাশিয়ার দখলে ইউক্রেনের সিভিয়েরোদনেৎস্ক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সিভিয়েরোদনেৎস্ক শহরের শিল্পাঞ্চলে ঢুকে পড়েছে রাশিয়ার সেনা। অ্যাজট রাসয়নিক কারখানায় আটকে তিনশ বেসামরিক মানুষ। 

রোববার সিভিয়েরোদনেৎস্কের শহরতলি মেটিওলকিন দখল করেছিল রাশিয়ার সেনা। এরপর সোমবার তারা ঢুকে পড়ে মূল শহরে। পূর্ব ইউক্রেনের এই শহর শিল্পাঞ্চলের জন্য বিখ্যাত।

সিভিয়েরোদনেৎস্কের মেয়র সেরহি হারদাই জানিয়েছেন, শিল্পাঞ্চলের বড় অংশ এখন রাশিয়ার সেনার দখলে। তবে এখনো অ্যাজট রাসায়নিক কারখানা ইউক্রেনের সেনার হাতে আছে। কারখানার ভিতরে আশ্রয় নিয়েছিলেন অন্তত তিনশ বেসামরিক মানুষ। তারা সকলেই সেখানে আটকে পড়েছেন। তাদের ঘিরে রেখেছে ইউক্রেনের সেনা।

এর আগে মারিউপলের একটি কারখানায় ঠিক এভাবেই আটকে পড়েছিলেন বহু বেসামরিক ইউক্রেনীয়। দীর্ঘদিন ধরে সেই কারখানা ঘিরে লড়াই হয়েছিল।

শেষপর্যন্ত জাতিসংঘের হস্তক্ষেপে ওই কারখানা থেকে উদ্ধার করা হয় বেসামরিক মানুষদের। কারখানায় থাকা ইউক্রেনীয় সেনাদের বন্দি করেছে রাশিয়ার সেনা। সিভিয়েরোদনেৎস্কে মারিউপলের সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit