বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর

১৬০ নারীকে অন্তঃসত্ত্বা করেও বাবা দিবসে নিঃসঙ্গ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাজার চেষ্টা করেও যে সব নারী মা হতে পারছেন না, তাদেরকে মাতৃত্বের স্বাদ পাইয়ে দেন যুক্তরাজ্যের বাসিন্দা জো। তাও আবার পাঁচ-দশজন নয়, দেড় শতাধিক নারীকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন তিনি। তবে ১৬০ সন্তানের পিতা হয়েও বাবা দিবসে নিঃসঙ্গ একাকী তিনি। 

৫১ বছর বয়সি জো-এর সঙ্গে দেখা করার মতো নেই কেউই। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর খবর দিয়েছে ডেইলি মিরর।

ব্রিটিশ এই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আইভিএফ, শুক্রাণু দান থেকে পুরোদস্তুর শারীরিক মিলন! একাধিক পদ্ধতিতে নারীদের মাতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ করেন জো। 

আর এই দাতব্য কাজের জন্য নেটমাধ্যমে যোগাযোগ করতে হয় তার সঙ্গে। এভাবেই এখনও পর্যন্ত অন্তত ২০০ জন নারী মা হওয়ার জন্য তার সাহায্য চেয়েছেন বলে দাবি জো-এর। 

নিজে যুক্তরাজ্যের বাসিন্দা হলেও যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইতালি, সিঙ্গাপুর, ফিলিপাইনের মতো দেশে গিয়েও সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

যার ফলে সারা পৃথিবীতে তার রয়েছে ১৬০ জন সন্তান। তবুও বাবা দিবসে কার্যত একাই সময় কাটাতে হচ্ছে জো-কে। 

এ নিয়ে ডেইলি মিররকে জো জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই জন্ম নেয়া সন্তানের কাছে গোপন রাখা হয় তার পরিচয়। তাই নিজের ঔরসজাত সন্তান হলেও তাদের সঙ্গে আলাপ করারও কোনো সুযোগ তার নেই বললেই চলে। আবার কেউ কেউ ফোন করলেও দেখা করার উপায় নেই। 

জো-এর আশা, অন্তত ১০ থেকে ১২ জন বাবা দিবসে ফোন করলেও করতে পারে। তবে দেখা করার মতো কেউ নেই!

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit