রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বন্যার্তদের পাশে আমাদের নেতাকর্মীরা, ভাষণ দিয়ে যাচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বন্যার্তদের সেবায় আমাদের দলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়লেও বিএনপি নেতারা দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। আজ সোমবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমাদের দলের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। আর অন্যদিকে দেখা যাচ্ছে, চেয়ারপারসনের কার্যালয় এবং প্রেস ক্লাবে বসে বিএনপির নেতারা নানা ধরনের কথা বলছেন।

রাজনীতি তো হচ্ছে মানুষের কল্যাণের জন্য, দেশ-সমাজ এবং মানব সেবার জন্য। সেটি না করে তারা বসে বসে কথা বলছে। তিনি বলেন, তারা বন্যার্তদের পাশে দাঁড়াননি। আজ পর্যন্ত দাঁড়ানোর কোনো নির্দেশনাও দেননি। অথচ আমাদের নেত্রী সঙ্গে সঙ্গে নির্দেশনা দিয়েছেন। তারাতো পাশে দাঁড়াননি, বসে বসে শুধু ভাষণ দিচ্ছেন।

ড. হাছান বলেন, বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী প্রশাসনসহ আমাদের দলের সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছিলেন, বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি সেনাবাহিনীকে কাজে লাগিয়েছেন। আমাদের দলের নেতাকর্মীরা নিজেরাও বন্যায় প্লাবিত। তাদেরও ঘরবাড়ি ডুবে গেছে। এরপরও প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit