বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর

দ্রুত গলছে হিমালয়ের বরফ, বেস ক্যাম্প সরানোর চিন্তা নেপালের

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের কারণে দ্রুত হারে গলে যাচ্ছে হিমালয়ের বরফ। আর এ জন্য সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে এভারেস্ট বেস ক্যাম্প। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছে নেপাল পর্যটন দফতর।

যে স্থান থেকে মূল পর্বতারোহণ শুরু হয়, তাকে বলে বেস ক্যাম্প। এভারেস্টের শিখরে ওঠার বেস ক্যাম্পটি রয়েছে খুমবু নামক একটি হিমবাহের উপর। উচ্চতা ৫৩৬৪ মিটার। প্রতি মৌসুমে প্রায় ১ হাজার ৫০০ পর্বতারোহী এই হিমবাহের উপর ক্যাম্প করেন। 

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে অতিদ্রুত গলে যাচ্ছে এই হিমবাহটি। তাই বেস ক্যাম্প অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই বলে মনে করছেন নেপালের পর্যটন দফতরের কর্মকর্তারা।

ফেব্রুয়ারি মাসেই একটি গবেষণায় জানা গিয়েছে যে, ২ হাজার বছরেরও বেশি প্রাচীন এই হিমাবাহটি এত দ্রুত হারে গলছে যে, ২০৫০ সাল নাগাদ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই হিমাবাহটি। নেচার পত্রিকায় প্রকাশিত এই গবেষণাটি সামনে আসতেই নড়েচড়ে বসে নেপাল প্রশাসন। 

কিন্তু বেস ক্যাম্পটি সরিয়ে কোন জায়গায় নেওয়া হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি নেপাল সরকারের পক্ষ হতে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

 

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit