বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ নরসিংদীতে ধর্ষণের ১৫ দিন পর তুলে নিয়ে তরুণীকে হত্যা

সিরীয়দের ফেরাতে আড়াই লাখ ঘর নির্মাণ করে দেবে তুরস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে দুই লাখ ৪০ হাজার ঘর নির্মাণের পরিকল্পনা করছে তুরস্ক।

সিরিয়ার তাল আবিয়াত এলাকা পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু। খবর আরব নিউজের।

সিরিয়ার উত্তরাঞ্চলের জারাবুলুস, আল-রাব, রাস আল-আইন ও আল আবিয়াদ শহরে এসব ঘর নির্মাণ করা হবে।

আন্তর্জাতিক ও মুসলিম দেশগুলোর সহায়তায় সিরিয়ার গৃহহীনদের জন্য এসব ঘর নির্মাণের পরিকল্পনা করছে তুরস্ক।

তুরস্কসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া যেসব সিরীয় শরণার্থী দেশ ফিরতে চান, তাদের জন্য এসব ঘর নির্মাণ করে দেবে তুরস্ক।

এ বিষয়ে গত শনিবার স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন সিরিয়ায় সফররত তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী।

এরই মধ্যে তুর্কি এনজিও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে ৬০ হাজার ঘর নির্মাণ করে দিয়েছে।

গত মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণা করেছেন, তুরস্কে আশ্রয় নেওয়া ১০ লাখ সিরীয় শরণার্থীকে নিজ দেশে ফিরে যেতে উদ্বুদ্ধ করতে সিরিয়ায় তাদের আবাস গড়ে দেবে তুরস্ক।

সিরিয়ার এ অঞ্চলটিতে কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণের জন্য তুরস্ক সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে এখানে।

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit