বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

আট বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : দেশে খাদ্যপণ্যের দাম বাড়ছে হু হু করে। এর প্রভাব পড়েছে দেশের মূল্যস্ফীতিতে। মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ। গত ৮ বছরের মধ্যে এই বৃদ্ধির হার সর্বোচ্চ বলে জানা গেছে। গত এপ্রিল মাসে এ হার ছিল ৬ দশমিক ২৯ শতাংশ। মে মাসে ব্যাপকভাবে বেড়েছে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি। তবে সামান্য কমেছে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। রোবাবার এটি প্রকাশ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে দেশে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ব্যাপক বেড়ে হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ। যেটি এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ২৩ শতাংশ। এ ছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ০৮ শতাংশ, যা এপ্রিলে ছিল ৬ দশমিক ৩৯ শতাংশ। খাদ্যমূল্য বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে। 

প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতি বৃদ্ধির হার বেশি। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৪ শতাংশ। যেটি এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ৫৯ শতাংশ। এ ছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮৪ শতাংশ, যা এপ্রিলে ছিল ৬ দশমিক ৬৪ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৬ দশমিক ২৬ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ৫০ শতাংশ।

বিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৫ দশমিক ৭৫ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ব্যাপক বেড়ে হয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ, যা এপ্রিলে ছিল ৫ দশমিক ৩১ শতাংশ। এ ছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৫ দশমিক ৮৫ শতাংশ, যা এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ২৫ শতাংশ।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit