রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখলেন স্বপ্ন-পদ্মা-সেতু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার এনি বেগম। এর মধ্যে একটি ছেলে ও দুইটি মেয়ে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে পদ্মা সেতুর সাথে মিলিয়ে। ছেলেটির নাম স্বপ্ন আর দুই মেয়ের নাম পদ্মা ও সেতু।

শুক্রবার (১৭ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন শিশুর জন্ম হয় এনি বেগমের। 

এনি বেগম ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। সম্প্রতি অপু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রোববার শিশুদের বাবা আশরাফুল ইসলাম অপু বলেন, ‘১৭ জুন একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। এতে আমি খুব খুশি। তারা সবাই ভালো আছে। হাসপাতালের ডাক্তাররা শখ করে তাদের নাম রেখেছে। স্বপ্নের পদ্মা সেতুর নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম স্বপ্ন আর মেয়েদের নাম যথাক্রমে পদ্মা ও সেতু রাখা হয়েছে। আমি তাদের জন্য সবার কাছে দোয়া চাই। সেই সঙ্গে দেশের জন্য দোয়া চাই।’

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit