বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বন্যার্তদের জন্য জনপ্রতি দেড় টাকা বরাদ্দ দিয়েছে সরকার-রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৭৩৮ Time View

ডেস্কনিউজঃ বন্যা দুর্গত মানুষের জন্য সরকার জনপ্রতি দেড় টাকা বরাদ্দ দিয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবীর রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের উৎসবের নামে শত শত কোটি টাকা বরাদ্দ হচ্ছে। অথচ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, উত্তরাঞ্চলসহ দেশে বন্যা উপদ্রুত এলাকায় পানিবন্দি প্রায় কোটি মানুষের সাহায্যের জন্য সরকারি বরাদ্দ একেবারেই অপ্রতুল।

বন্যার্তদের জন্য সরকার ১০০ টন চাল, ৩০ লাখ টাকা আর পাঁচ হাজার টাকার শুকনা খাবার দিয়েছে। এ পর্যন্ত তারা বরাদ্দের আশ্বাস দিয়েছে ৬০ লাখ টাকা। তার মানে জনপ্রতি দেড় টাকা। পদ্মা সেতু উদ্বোধনের জনসভাস্থলে অস্থায়ী ৫০০ টয়লেট স্থাপন করতে যে খরচ হবে তার ১০ ভাগের ১ ভাগও বরাদ্দ পায়নি বন্যার্তরা। ’

পদ্মা সেতুর উদ্বোধনী উৎসব বন্ধের দাবি জানিয়ে রিজভী বলেন, ‘আমরা দাবি করছি, পদ্মা সেতুর নিয়ে উৎসব বন্ধ করুন, এই লোক-দেখানো ফুটানি বন্ধ করুন। ’

তিনি বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করে সেখানে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার দাবি জানান।

বন্যাকবলিত অঞ্চলে বিএনপির কার্যক্রম সম্পর্কে রিজভী বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ব স্ব জেলার নেতাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। বন্যা দুর্গত এলাকার নেতারা বিএনপির পক্ষ থেকে সাহায্য করছেন। ’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/১৯.০৬.২০২২/ সন্ধ্যা ৭.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit