বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

৩৫ বছরে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় উঠে আসবে বলে আশাবাদী সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৮৫ Time View

ডেস্কনিউজঃ সরকার আশা করছে যে, ‘ভালোভাবে হিসেব করা’ একটি টোল হারের মাধ্যমে আগামী ৩৫ বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় পুনরুদ্ধার করা সম্ভব হবে। আজ রোববার কর্মকর্তরা এ কথা বলেছেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)’র এক কর্মকর্তা বলেন, ‘টোলের হার একটি গণনা পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে- যাতে করে আগামী ৩৫ বছরের মধ্যে দেশের বৃহত্তম সেতুটির নির্মাণ ব্যয় পুনরুদ্ধার করা যায়।’

তিনি বলেন, সেতুটি অভ্যন্তরীণ অর্থায়নে নির্মিত হয়েছে, বিদেশী ঋণ বা যে কোনো ধরণের অনুদান বাতিল করে, অর্থ মন্ত্রণালয় বিবিএকে ৩০ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে- যা ‘আমাদের ৩৫ বছরের মধ্যে এক শতাংশ সুদের হারে পরিশোধ করতে হবে।’

‘আমাদের ১৪০ ত্রৈমাসিক কিস্তিতে ঋণের এক শতাংশ করে পরিশোধ করতে হবে’ উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ভ্যাট, ট্যাক্স, সেতুর ব্যবস্থাপনার পাশাপাশি মাঝে মাঝে নদী শাসনের বিষয়গুলো বিবেচনা করে টোলের হার নির্ধারণ করা হয়েছে।

বিবিএ’র একটি বিবৃতির প্রসঙ্গে তিনি বলেন, মেগা-কাঠামোর নকশা প্রণয়নের সময় নেয়া ২১১ কোটি টাকা ঋণের বিপরীতে বাড়তি ৩৪০ কোটি টাকা পরিশোধ করা হবে।

এতে বলা হয়, সেতু ব্যবহারকারী যানবাহন অপারেটরদের তারা ফেরিতে যে ভাড়া দিতেন, তার চেয়ে গড়ে ৫০ শতাংশ বেশি দিতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মাওয়া এবং জাজিরার মধ্যে ফেরিতে যানবাহন পারাপারে ২০২০ সালের নভেম্বরে পাঁচ কোটি ৬০ লাখ টাকা আয় করেছে, বিবিএ এটিকে অন্যতম ভিত্তি ধরে মাসে আট কোটি ৬৫ লাখ টাকা টোল আদায়ের আশা করছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘তবে এটি আপাতত একটি প্রাথমিক অনুমান এবং ৩৫ বছরে নির্মাণ ও পরবর্তী রক্ষণাবেক্ষণের খরচ বোঝার জন্য এই পরিমাণ যথেষ্ট নয়।’

তিনি আরো বলেন, যানবাহন চলাচল বাড়বে এবং আগামী বছরগুলোতে সময়ে সময়ে টোলের হার পুননির্ধারণ করা হবে, যেমনটি বঙ্গবন্ধু সেতুর ক্ষেত্রে হয়েছে।

বিবিএ কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের আগেই বর্তমানে বঙ্গবন্ধু সেতুর নির্মান ব্যয় পুনরুদ্ধার হয়েছে।

২০১০ সালে একটি প্রকল্প পরামর্শক প্রতিষ্ঠানের বিশদ অর্থনৈতিক ও আর্থিক হিসাব অনুযায়ী- আগামী বছরগুলোতে সেতুতে মাসিক টোল আদায় হবে ১৩৩ কোটি ৬৬ লাখ টাকা এবং বছরে আয় হবে ১,৬০৩ কোটি ৯৭ লাখ টাকা।

অর্থ বিভাগ এবং বিবিএ’র মধ্যে চুক্তির অধীনে ৩৫ বছরের ঋণ পরিশোধের কিস্তি হিসেবে, সেতুতে যানবাহন চলাচলের প্রথম বছরে ৫৯৬ কোটি ৮৮ লাখ টাকা পরিশোধ করতে হবে- যা বছরে বেড়ে দাঁড়াবে ১৪৭৫ কোটি টাকা।

সরকার গত ১৭ মে পদ্মা সেতুর জন্য টোলের হার নির্ধারণ করে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে, সেতুটি ২৫ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, একটি মোটর সাইকেলের টোল হার এক শ’ টাকা, কার এবং জীপের জন্য ৭৫০ টাকা, পিকআপ ভ্যানের জন্য এক হাজার দুই শ’ টাকা, মাইক্রোবাসের জন্য এক হাজার তিন শ’ টাকা, ছোট বাস (৩১ আসনের) এক হাজার চার শ’ টাকা, একটি মাঝারি বাস দুই হাজার টাকা, বড় বাস (৩-অ্যাক্সেল) দুই হাজার চার শ’ টাকা।

ছোট ট্রাকের (পাঁচ টন পর্যন্ত) জন্য এক হাজার ছয় শ’ টাকা, মাঝারি ট্রাকের (পাঁচ টন থেকে আট টন) দুই হাজার এক শ’ টাকা, মাঝারি ট্রাক (আট থেকে ১১ টন) দুই হাজার আট শ’ টাকা, ট্রাক (৩-অ্যাক্সেল) পাঁচ হাজার পাঁচ শ’ টাকা এবং একটি ট্রেলারের (৪-অ্যাক্সেল) জন্য ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চার অ্যাক্সেলের উপরে প্রতিটি ট্রেলারে প্রতিটি অতিরিক্ত অ্যাক্সেলের জন্য ছয় হাজার টাকার সাথে দেড় হাজার টাকা যোগ হবে।

সূত্র : বাসস

কিউএনবি/বিপুল/১৯.০৬.২০২২/ সন্ধ্যা ৭.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit