বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘উৎসব’ নয়, মানুষের পাশে দাঁড়ান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জকে ‘দুর্গত অঞ্চল’ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা। বিবৃতিতে নেতারা বলেন, ‘প্রতিদিন ভয়াবহ বন্যা পরিস্থিতি চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে। গ্রাম কি শহর, সবই পানিতে তলিয়ে যাচ্ছে। আশ্রয় কেন্দ্রে পানি প্রবেশ করছে। নানা জায়গায় সড়ক ও রেলপথের যোগাযোগসহ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়ি হারিয়ে মানুষ দিশেহারা।

অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। খাদ্য সংকট চরমে।নিরাপদ আশ্রয়ের খোঁজে আর্তনাদ করছে মানুষ, আশ্রয় কেন্দ্রগুলোতে তিল ধারণের ঠাঁই নেই, এ এক শ্বাসরুদ্ধকর অবস্থা। আশ্রয় কেন্দ্রে মানুষ ও পশুতে একাকার। সবচেয়ে বিপদে নারী, শিশু ও বৃদ্ধরা। বানভাসি মানুষ দুর্ভোগের চূড়ান্ত সীমায় উপনীত হয়েছে, পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বন্যার্তরা।’  

বিবৃতিতে তারা আরও বলেন, ‘এ অবস্থায় সরকার, রাজনৈতিক দল, এনজিও এবং সামাজিক-সাংস্কৃতিক ও বেসরকারি সংগঠনসহ সামর্থ্য অনুযায়ী সর্বশক্তি নিয়োগ করে বিপন্ন এবং দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে হবে। মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো ব্যতিরেকে অন্য কোনো কিছু প্রাধান্য পেতে পারে না।’‘উৎসব’ ও ‘আনন্দ মিছিল’ পরিহার করে জনগণের দুর্ভোগ এবং দুর্দশাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এ সংকট মোকাবিলায় সরকারসহ দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান জেএসডির এই দুই শীর্ষ নেতা।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit