শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ, চাকরির ব্যবস্থা করলেন দুইজনের শেষ হলো তিনদিন ব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত গোমতি সড়ক মেরামত করলো বিএনপি নেতা জিয়াউর রহমান। স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, অভিনেত্রীর ফ্যানপেজ বন্ধ মামলা দায়েরের সংখ্যা ৬২ শতাংশ হ্রাস পেয়েছে

পিলারের সঙ্গে মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকার নবাবগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

রোববার ভোর ৫টার দিকে নবাবগঞ্জে বাগমারা এলাকায় প্যারাগন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া নবাবগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন টেলিফোনে যুগান্তরকে জানান, পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আবুল কাশেম (৫০) ও ফারাহানা ( ৮) নামে দুজন নিহত হন।

গুরুতর আহত অবস্থায় চালক মনির খান বিল্লালকে (৩৫) ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ (পিপিএম)  বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা দোহারের রায়পাড়ার বাসিন্দা। তারা সম্ভবত বিমানবন্দর থেকে ফিরছিলেন। দুর্ঘটনার ধরন দেখে মনে হয়েছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। 

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit