মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

জনবল সংকটে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৬৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটি পড়েছে জনবল সংকটে, ১৭জন চিকিৎসকসহ ৫৭টি পদ শুন্য, অপারেশন থিয়েটার থাকলেও, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে এখনো শুরুই হয়নি অপারেশন। কাংখিত সেবা থেকে বঞ্চিত সাধারন রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও শুধু জনবল সংকটের কারনে কাংখিত সেবা পাচ্ছেনা সাধারন রোগীরা।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিকটবর্তী স্থান হওয়ায় এই উপজেলার পাশাপাশি, পাশ্ববর্তী পার্বতীপুর উপজেলার হামিদপুর, হরিরামপুর ও মোস্তফাপুর ইউনিয়ন, নবাবগঞ্জ উপজেলার জয়পুর ও কুশদহ ইউনিয়ন, বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নসহ বড়পুকুরিয়া কয়লা খনি, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র, মধ্যপাড়া পাথর খনি, বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকে। কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে একাধিক চিকিৎসকের পদ শূন্য থাকায় কাংখিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে,কার্ডিওলজি,শিশুরোগ, সার্জারী, চক্ষুবিদ্যা, গাইনী, স্কিন এন্ড ডিডি, অর্থোপেডিক, মেডিসিন, ইএনটি ও এ্যানেসথেশিয়ার ১১জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছে মাত্র একজন এ্যানেসথেশিয়া পদে, বাকি ১০টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদেই শূন্য, ১৬টি মেডিকেল অফিসারের পদ থাকলেও, কর্মরত আছে ৯জন, ৭জন মেডিকেল টেকনোলজিস্ট এর স্থলে কর্মরত আছে ৫জন, ৩০জন সিনিয়র নার্স এর স্থলে আছে ২৫জন, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেদ্রসহ মোট ৯৩ জনের ৩য় শ্রেনীর কর্মচারীর মধ্যে কর্মরত আছে ৬৮জন, ১৯জন ৪র্থ শ্রেনীর কর্মচারীর মধ্যে আছে ১০জন। মোট ১৮৬টি পদের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৫৭টি পদেই শূন্য।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মশিউর রহমান জানান, তিনি হাতেগোনা কয়েকজন চিকিৎসক দিয়ে সর্বত্তোম সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি বলেন এখনো অপারেশন থিয়েটারের অনেক যন্ত্রের প্রয়োজন। বিশেষজ্ঞ চিকৎসক ও অপারেশন থিয়েটারের সরঞ্জাম পেলেই তিনি অপারেশন থিয়েটারটিতে অপারেশন করা শুরু করতে পারবেন, এতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের রোগীরা বিনা মূল্যে কাংখিত চিকিৎসা সেবা গ্রহন করতে পারবেন একথা বলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit