সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা, নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে কিছুতেই যেন থামছে না বন্দুক হামলার ঘটনা। টেক্সাস-শিকাগোর পর এবার আলবামা অঙ্গরাজ্যে একটি চার্চে বন্দুক হামলায় দুইজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের প্রথম ভাগে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

এদিন সন্ধ্যার পর ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেনস এপিস্কোপাল চার্চে এই বন্দুক হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। শহরের পুলিশ বিভাগ ফেসবুকে এ কথা জানায়।

চার্চটির ওয়েবসাইটে বলা হয়, গির্জায় নিয়মিত নৈশভোজের আয়োজনের সময় বন্দুকধারী এই হামলা চালায়। 

পুলিশের ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেন, বন্দুকধারী একাই চার্চে ঢুকে গুলি চালায়। গুলিতে তিনজন আহত হয়, এদের মধ্যে দুই জন মারা গেছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি বন্দুক সহিংসতার মহামারির মধ্যে রয়েছে। এর মধ্যে বড় হামলার ঘটনা ঘটেছে গত ২৪ মে টেক্সাসের উভালদে শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে। যে হামলায় ১৯ শিশু এবং ২ শিক্ষক নিহত হন।

বন্দুক সহিংসতা আর্কাইভ নামে একটি এনজিও জানায়, যুক্তরাষ্ট্রে বছরের শুরু থেকে এ পর্যন্ত আত্মহত্যাসহ বন্দুক হামলার ঘটনায় এ পর্যন্ত ২০ হাজারের বেশী লোক মারা গেছে। সূত্র- সিএনএন।

কিউএনবি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit