সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সেই বিশাল হ্রদ এখন শুকিয়ে মরুভূমি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এখন অনেকেরই হয়ত বিশ্বাস হবে না যে, চিলির ভালপারাইজো শহরে একসময় এমন এক হৃদ ছিল, যা ছোট ছোট করে ভাগ করে দিলে অনায়াসে অলিম্পিক গেমসের ৩৮ হাজার সুইমিং পুল হয়ে যেত। যুগেরও বেশি সময়ের খরায় সেই পেনুয়েলাস লেকটি এখন শুকিয়ে মরুভূমি।

এখন সেখানে পানি একেবারে নেই বললেই চলে। আগে যেখানে ৩৮ হাজার সুইমিং পুলের পানি ছিল, এখন টেনেটুনে দুইটি সুইমিং পুলও হবে কিনা সন্দেহ। পানি শুকিয়ে যাওয়ায় নানা ধরনের মাছ মরে, শুকিয়ে কঙ্কাল হয়ে পড়ে আছে ছড়িয়ে-ছিটিয়ে।

এত বড় লেকটি হঠাৎ শুকিয়ে যায়নি। ১৩ বছর ধরে খরা চলছে ভালপারাইজোতে। ওদিকে আন্দিজ পর্বতেও পড়েছে উষ্ণায়নের প্রভাব। আগে সেখানের বরফ গলে জলধারা নেমে আসতো ভালপারাইজোর দিকে। বহুদিন হলো আন্দিজের বরফগলা পানি সেভাবে আর আসে না। গরমে বরফ দ্রুত শুকিয়ে বাষ্প হয়ে উড়ে যায়, জলধারা হওয়ার সুযোগই পায় না।

এখনও দূর-দূরান্ত থেকে অনেক প্রাণী পেনুলেয়াসে আসে একটুখানি পানির আশায়। কিন্তু তৃষ্ণা মেটাতে না পেরে হতাশ হয়েই ফিরতে হয় তাদের।

পেনুয়েলাসের কাছেই থাকেন আমান্ডা কারাসো নামের এক ব্যক্তি৷ তার স্পষ্ট মনে আছে একসময় বরশি ফেলে কত পেজেরে মাছ ধরেছেন তিনি এই লেক থেকে। কিন্তু এখন পানি না থাকায় সেই মাছের হাজারো কঙ্কাল শুকিয়ে পড়ে আছে হৃদের চারপাশে।

ভালপারাইজো শহরে পানি সরবরাহ করে ইএসভিএএল নামের একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হোসে লুই মুরিলোও নিজের চোখে দেখেছেন একসময়ের কাজলকালো পানির আধার পেনুয়েলাসকে শুকাতে শুকাতে অতি ক্ষুদ্র এক ডোবা হয়ে যেতে। 

শুকিয়ে যাওয়া পেনুয়েলাসের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘‘কয়েক দশক আগে পুরো ভালপারাইজোর পানির একমাত্র উৎস ছিল এই পেনুয়েলাস। অথচ এখন ভালপারাইজো পুরোপুরি নদীর পানির ওপর নির্ভরশীল।’’

সূত্র: ডয়চে ভেলে

কিউএনবি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit