মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার, ‘খারগ দ্বীপ’ কি হাতছাড়া হচ্ছে ইরানের মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিং স্টেশনে নিরাপত্তাসহ যে ৮ দাবি জানাল পাম্প ব্যবসায়ীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল

টেস্ট খেলতে মুস্তাফিজকে বাধ্য করা উচিৎ নয়: সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে টেস্ট ক্রিকেট খেলতে বাধ্য করা এবং যে কোন ফর্মেটে তার পছন্দের বিষয়টি সম্মান  করা উচিৎ বলে  মন্তব্য করেছেন  নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।   

২০১৫ সালে অভিষেকের পর ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ১৪টি টেস্ট খেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টেস্ট খেলার প্রতি অনিচ্ছা, সাদা বলের ক্রিকেটে বেশি স্বাচ্ছন্দ্যবোধ সেটিও আকার ইঙ্গিতে বেশ কয়েকবার  বুঝিয়েছেন তিনি।

তবে তাসকিন-শরিফুলরা ইনজুরিতে থাকায় দলের প্রয়োজনে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে আছেন মুস্তাফিজ। কিন্তু বাংলাদেশের নতুন অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, টেস্টের ব্যাপারে কোন জোর করা উচিত নয় মুস্তাফিজকে। তার পছন্দকে সম্মান করা উচিত।

বৃহস্পতিবার থেকে অ্যান্টিগায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। প্রথম টেস্টকে সামনে রেখে গতরাতে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।

সংবাদ সম্মেলনে মুস্তাফিজ প্রসংঙ্গ আসতেই সাকিব বলেন, ‘‘একজনের প্রাধান্য বা পছন্দ  থাকতেই পারে, উদ্বুদ্ধ করার কিছু নেই। মুস্তাফিজ যদি মনে করে, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চায় এবং সেটি তার জন্য ভালো হয়, তবে তার সে সিদ্ধান্তের  প্রতি  সম্মান করা উচিত।’’

মুস্তাফিজ যেটাতে ‘কমফোর্ট জোন’ মনে করেন, সেটিকে সম্মান করার কথা বলছেন সাকিব। 

তিনি বলেন, ‘‘এই সিরিজে আছে মুস্তাফিজ, আমি নিশ্চিত সে খেলার জন্য উজ্জীবিত। আমাদের জন্য সেটিই গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে, দুই টেস্টের দিকেই মনোযোগ দিচ্ছি আমি। দুই ম্যাচ খেলার ব্যাপারে তাকে উজ্জীবিত মনে হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘আমি নিশ্চিত নই, দীর্ঘমেয়াদে কি আছে এবং সে টেস্ট খেলতে চায় কিনা। কিন্তু আমি মনে করি প্রত্যেক খেলোয়াড়েরই ব্যক্তিগত ইচ্ছা এবং পছন্দ আছে এবং কমফোর্ট জোনের মতো কিছু আছে এবং আমাদের অবশ্যই সেটাকে সম্মান করতে হবে।’’

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit