সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

দুবাইফেরত যাত্রীর কাছে মিলল সোয়া কোটি টাকার সোনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৪৪ গ্রাম সোনা ও ৯ কেজি সিসা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওই যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক যাত্রীর নাম মাসুদ রানা। তার বাড়ি জামালপুরের ইসলামপুর এলাকায়। আটক স্বর্ণবারের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।

বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে এক যাত্রী সোনা নিয়ে আসছেন—এমন তথ্য তাদের কাছে ছিল। চট্টগ্রামে বিমানটি অবতরণের পর ওই যাত্রীকে তল্লাশি করে এসব সোনার বার ও সিসা জব্দ করা হয়। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit