শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

কুমিল্লার মেয়র হলেন রিফাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২২৭ Time View

ডেস্কনিউজঃ এক ঘণ্টার নাটকীয়তার পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু থেকে তিনি ৩৪৩ ভোট বেশি পেয়েছেন। সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। নির্বাচনে মেয়র পদে তৃতীয় হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। তিনি পেয়েছেন ২৯০৯৯ ভোট।

রাতে নানা নাটকীয়তার পর রিফাতকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সর্বশেষ কয়েকটি কেন্দ্রে ফল ঘোষণার সময় হট্টগোল দেখা দেয়। নৌকা প্রতীকের সমর্থকরা এসময় মনিরুল হক সাক্কু ও তার সমর্থকদের ওপর চড়াও হন। এর আগে বিভিন্ন কেন্দ্রের ফলে মনিরুল হক সাক্কু এগিয়ে ছিলেন। ১০১টি কেন্দ্রের ফল ঘোষণার পর প্রায় এক ঘণ্টা ফলাফল ঘোষণা বন্ধ থাকে।

এসময় নৌকার কিছু সমর্থক ফল ঘোষণা কেন্দ্রে এসে হট্টগোল করেন এবং প্রার্থী ও সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন।

আনুষ্ঠানিক ফল ঘোষণার পর স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ফল প্রত্যাখ্যান করে বলেন, কি হয়েছে তা জাতির কাছে স্পষ্ট। সবাই দেখেছে। তিনি বলেন, আলোচনা করে আমি আইনী পদক্ষেপে যাবো। তিনি বলেন, কিছু কেন্দ্রের হিসাব বদলে তাকে পরাজিত করা হয়েছে।

এসময় সাক্কুর প্রধান নির্বাচনী এজেন্ট বলেন, ১০১ কেন্দ্রে মনিরুল হক সাক্কু এগিয়ে ছিলেন। এরপর অজ্ঞাত ফোন পেয়ে রিটার্নিং কর্মকর্তা তার আসন ছেড়ে পিছনে চলে যান। আমরা অনুরোধ করেছি বাকি কেন্দ্রের ফল ঘোষণা করতে। তিনি করেননি। ৪৫ মিনিট পরে এসে তিনি যে ফল ঘোষণা করেছেন আমরা তা প্রত্যাখ্যান করছি।

কিউএনবি/বিপুল/১৫.০৬.২০২২/ রাত ১১.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit