বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

পশ্চিমাদের মিসাইল ইউক্রেনে পাঠানো কেন এত কঠিন?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে বুধবার ফের বৈঠকে বসছেন। আর এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি অনুরোধ করেছেন, ইউক্রেনকে অত্যাধুনিক মিসাইল এবং মিসাইল ব্যবস্থা যেন দেওয়া হয়। 

ইউক্রেনের কাছে আছে সোভিয়েত যুগের দূরপাল্লার এস-৩০০ মিসাইল এবং স্বল্প পাল্লার বাক-এম১ সারফেস টু এয়ার মিসাইল।

রুশ সেনারা কামান ব্যবহার করে ইউক্রেনের সেনাদের ওপর আঘাত হানছে। তাছাড়া তারা সমুদ্র এবং আকাশ থেকেও মিসাইল ছুড়ছে। 

বুধবার সকালেই মস্কোর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লভিভে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে তারা।

রাশিয়ার এসব মিসাইলগুলো আকারে ছোট হতে পারে। এ কারণে এগুলো আটকানো বা ধ্বংস করা কঠিন। যদিও ইউক্রেনীয় সেনারা কিছু মিসাইল ধ্বংস করছে। কিন্তু এটি পরিস্কার তারা কুলিয়ে ওঠতে পারছে না। 

পশ্চিমাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র চাওয়া জেলেনস্কি বলেছেন, অস্ত্র পাঠাতে দেরি করার বিষয়টি ঠিক নয়।

কিন্তু জেলেনস্কি বার বার আহ্বান জানানোর পরও কেন ইউক্রেনে মিসাইল পাঠাতে পারছে না পশ্চিমা দেশগুলো?

এর অন্যতম একটি কারণ হলো এগুলো অত্যাধুনিক। এগুলো ডিজাইন করা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থাকে প্রতিহত করতে এবং ছুড়তে। 

তাছাড়া পশ্চিমা মিসাইলগুলো মহামূল্যবান এবং কঠোরভাবে এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। যদি যুদ্ধক্ষেত্রে এগুলো ভুল মানুষের হাতে পড়ে তাহলে তা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠবে।

আরেকটি কারণ হলো এই মিসাইলগুলো অন্যন্য পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতেও মহাগুরুত্বপূর্ণ। তার মানে যেকোনো ভাবে তাদের আবার সেগুলো পূর্ণ করতে হবে।

তাছাড়া ইউক্রেনের সেনাদের এগুলো চালানোর জন্য প্রশিক্ষণও দিতে হবে। 

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit