শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

সারাদেশের নির্বাচন ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৯৪ Time View

ডেস্ক নিউজ : সারা বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, তা সম্পূর্ণভাবেই সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা সিটি (কুসিক) নির্বাচন সম্পর্কে তিনি বলেন, সরকারের কারণেই সরকার দলীয় এমপি সেখানে অবস্থান করেছেন। নির্বাচন কমিশন থেকে তাকে চিঠি দেওয়ার পরেও তিনি সেখান থেকে বের হননি। এর ফলে চিফ ইলেকশন কমিশন থেকে শুরু করে ইলেকশন কমিশন নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন। এ ঘটনা থেকেই প্রমাণিত হয়ে গেছে যে, পুরো নির্বাচনী ব্যবস্থাই সরকারের নিয়ন্ত্রণে। 

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বহুমাত্রিকতা বিএনপির রাজনৈতিক আদর্শ। বারংবার অবৈধ স্বৈরাচারি গোষ্ঠির কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করেছে বিএনপি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমান আওয়ামী সরকার পুরনো বাকশালের পুনরুত্থান ঘটিয়েছে। সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। সরকার দেশ থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোকে ধ্বংসের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই সারাদেশে নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit