বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

ভারতের গম রপ্তানি নিষিদ্ধ করছে আমিরাত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চার মাসের জন্য ভারত থেকে গম এবং গমের আটা রপ্তানির উপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের রাষ্ট্রৗয় সংবাদ সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ১৪ মে বিদেশে গম রপ্তারি নিষিদ্ধ করে ভারত। তবে সংযুক্ত আরব আমিরাতের উপর নিষেধাজ্ঞা ছিল না। আগেই তাদের লেটার অব ক্রেডিট দিয়ে রেখেছিল দিল্লি। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতের থেকে গম, আটা, ময়দা কেনা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। শুধু তাই নয়, ভারত নিষেধাজ্ঞা জারির আগে যে সব সংস্থা গম, আটা রপ্তানির জন্য কিনে রেখেছিল, রপ্তানি করার আগে তাদের দেশের অর্থমন্ত্রণালয়ের কাছে আবেদন জানাতে হবে বলেও জানানো হয়েছে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেই শুল্কবিহীন বাণিজ্য চুক্তি রয়েছে ভারতের। চুক্তির আওতায় দুই দেশ পণ্য আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে পরস্পরের থেকে কোনো শুল্ক নেবে না বলে ঠিক হয়। এ বছর মে মাস থেকেই ওই চুক্তির আওতায় বাণিজ্য শুরু হয় দুই দেশের মধ্যে। 

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit