সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

জোর করে নৌকায় ভোট নেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২০০ Time View

ডেস্ক নিউজ : অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুসফিকুর রহমান মোরশেদ। বুধবার দুপুর ১২টার দিকে হরনী ইউনিয়নের হাতিয়া বাজার সংলগ্ন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের এ ঘোষণা দেন।

মুসফিকুর রহমান মোরশেদ অভিযোগ করেন, তামাশার ভোট, তামাশার নির্বাচন বর্জন করলাম। নির্বাচন কমিশনার আমাদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতির কিছুই নেই এখানে। প্রশাসনের সহযোগিতায় সবকটি গোপন কক্ষে নৌকার লোকজন নৌকা মার্কায় জোর করে সুইচ টিপে ভোট নিচ্ছে। ভোটারদেরকে চেয়ারম্যান পদে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। সকালে নদীর কূলে কয়েকজন এজেন্টকে আটক করে বেঁধে রাখা হয়। বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়। কোনো কেন্দ্রে আমার এজেন্ট দিতে দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করে আরও বলেন, কোনো কেন্দ্রে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নারী ও পুরুষের লম্বা লাইন থাকলেও ভোট দিতে দেওয়া হচ্ছে না। এটি ভোট নয়, ভোট ডাকাতির মহোৎসব। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, অনেক সুন্দর, সুস্থ পরিবেশে ভোট হচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরশেদ অনেক আগ থেকে উদ্ভট অভিযোগ করে আসছেন বলেও তিনি মন্তব্য করেন।

প্রশাসনের সহযোগিতায় নৌকার প্রার্থীর লোকজন জোর করে ভোট নেওয়ার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছে এমন প্রশ্নের জবাবে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জানেন না। এ প্রথম শুনেছেন। খোঁজ খবর নিয়ে তিনি দেখছেন বলে মন্তব্য করেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার  নোয়াখালীর চার উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এগুলো হলো সদরের বিনোদপুর, বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা, মোহাম্মদপুর এবং হাতিয়ার হরনী ও চানন্দী।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit