সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ

শঙ্কায় পাকিস্তান: ১ ডলার= ২০৬ রুপি!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমাগত মার্কিন ডলারের বিপরীতে কমছে পাকিস্তানি রুপির দাম। গতকাল মঙ্গলবার এক ডলারের বিপরীতে পাওয়া যেত ২০৫ রুপি। আজ বুধবার আরও এক রুপির বেশি বেড়েছে ডলারের দাম। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বুধবার সকালে ১ ডলার কিনতে পাকিস্তানিদের গুণতে হয়েছে ২০৬ রুপি।ডলারের বিপরীতে রুপির এমন দরপতন প্রত্যেক দিনকার ঘটনা হয়ে উঠেছে পাকিস্তানে।

ওয়েব ভিত্তিক অর্থনৈতিক তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান মেটিস গ্লোবালের তথ্য বলছে, গতকাল ২০৫.২৫ রুপিতে থেমেছিল ডলারের দাম। বুধবার ১.২৫ রুপি বেড়ে বর্তমানে ডলার বিক্রি হচ্ছে ২০৬.৫০ ডলার। পাকিস্তানি অর্থনীতিবিদদের দাবি, বিশ্ব বাজারেই ডলারের দাম তরতর করে বাড়ছে, তার প্রভাব পড়ছে পাকিস্তানের রুপির বাজারেও। তবে তেলের মতো বিদেশি পণ্যের দাম মেটাতে গিয়ে পাকিস্তানের রিজার্ভ ফাঁকা হয়ে যাচ্ছে। 

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এমন পরিমাণ পতন দেখেনি পাকিস্তান। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৬০০ কোটি ডলারের তহবিলের জন্য যখন পাকিস্তানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তদবির করছে, সে সময়েই ঘটল মুদ্রার এই দরপতন। আমদানির হার বেড়ে যাওয়ার বিপরীতে ধীর গতির রপ্তানি হার ডলারের দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে ডন। 

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit