রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ইরানে জন্মদিনের পার্টিতে আগুন, নিহত ৮

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের আন্দিসে এক জন্মদিনের পার্টিতে অগ্নিকাণ্ডে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। এটি একটি ভূগর্ভস্থ রেস্তোরাঁ ছিল। আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাস নিতে না পারাই এ মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিমে আন্দিসেহ শহরে আগুনের সূত্রপাত হয়। তেহরান প্রদেশের রেড ক্রিসেন্টের কর্মকর্তা শাহিন ফাথি বলেন, ঘটনাস্থলে সাতজন মারা যায়। পরবর্তী সময় তিন বছরের এক শিশু হাসপাতালে মারা যায়।

আঞ্চলিক কর্মকর্তা হামিদ আসগারি বলেন, আগুন দ্রুত পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে। ফলে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit