মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

নির্দলীয় সরকার যে কমিশন গঠন করবে তার অধীনে নির্বাচন হবে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্কনিউজঃ দলীয় সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকার যে কমিশন গঠন করবে তার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এ সময় তিনি বলেন, আমরা দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। অবশ্যই বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্দলীয় সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে তার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি ক্ষমতাসীন দল নিজেদের অধীনে নির্বাচনের চেষ্টা করে আমরা সকল বিরোধী দলকে সাথে নিয়ে আরো বড় আন্দোলনে যাব।

মির্জা ফখরুল বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আমরা অংশ নিচ্ছি না, যদিও দেশবাসী আশা নিয়ে তাকিয়ে ছিল নির্বাচন কমিশন সেখানে একটি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করবে। কিন্তু সরকার প্রভাব বিস্তার করে সব নির্বাচন তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, সরকারে ইচ্ছাতে সেখানকার সংসদ সদস্য এলাকায় অবস্থান করছেন। নির্বাচন কমিশন চিঠি দিয়ে এলাকা ছাড়ার কথা বললেও তিনি তা করেননি। ফলে নির্বাচন কমিশন তার অসহায়ত্ব প্রকাশ করেছেন। এ ঘটনায় প্রমাণ হয়, শুধু কুমিল্লা নয়, সারা দেশেয় নির্বাচন ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে সরকার। সে কারণে নির্বাচন কমিশনে যেই থাকুন না কেন তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নূরসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/১৫.০৬.২০২২/ দুপুর ২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit