যামিনীপাড়া জোনের উদ্যােগে অসহায় ও দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
৪০৭
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকা তবলছড়ি ইউনিয়নের অসহায় দু:স্থ, ও স্বামী পরিত্যাক্ত নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি যামিনীপাড়া জোন। মঙ্গলবার (১৪ জুন) বিকালের দিকে তবলছড়ি ইউনিয়ন পরিষদের সামনে সেলাই মেশিন তুলে দেন যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল করিম। এসময় তবলছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আবুল হাশেম উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিখা রানী দে বলেন, জনপ্রতিনিধিরা যখন আমাদের খবর রাখেনা তখন বিজিবি অসহায় নারীদের পাশে দাড়িঁয়েছে বিজিবির দেয়া মেশিনে পরিবারের সচ্ছলতা ফিরবে বলেও জানান এ নারী। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধের পাশাপাশি গত কয়েক বছর মহামারি করোনা ভাইরাসের সময় যামিনী পাড়া জোন অসহায় মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী সহায়তা দিয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি এর ধারাবাহিতা বজায় রেখে বিজিবির পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল করিম বলেন, অতীতের ধারাবাহিকতায় যেকোন প্রয়োজনে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে সব সময় যামিনীপাড়া জোন কাজ করে যাচ্ছে