বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

হিলিতে চাঁদা তুলে চলছে সড়কের সংস্কার কাজ

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৮৪ Time View

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে চাঁদা আদায় করে সড়কের সংস্কার কাজ চলছে। ইজিবাইক সমিতির কয়েক জন্য সদস্য এই খানাখন্দে ভরা সড়কটির সংস্কার করছেন। সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নে গিয়ে দেখা যায়, বোয়ালদাড় বাজারের সড়কটির বেহাল দশা। ইউনিয়ন পরিষদ থেকে বাজার পর্যন্ত খানাখন্দে ভরা এই সড়কটি। এটি একটি ব্যস্ততম সড়ক।

গত কয়েকদিন আগে বাজারের পূর্বে শেষের সড়কের স্থানে গভীর খাদের সৃষ্টি হয়। অনুপযোগী হয়ে উঠে সড়কটিতে চলাচলের ছোট-বড় সকল যানবাহন সহ পথচারীদের। বিশেষ করে বিপাকে পড়ে এই সড়ক দিয়ে যাতায়াত সকল অটো ইজিবাইক চালকরা। তারা যাত্রীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করেও কোন লাভ হয়নি এই সড়ক সংস্কারের। পরে ইজিবাইক সমিতির কয়েক জন চালক নিজ উদ্যোগে ঐসড়ক দিয়ে যাতায়াতকারী সকল যানবাহনদের নিকট চাঁদা তুলে সড়কটি সংস্কারের ব্যবস্থা করছেন।

ইজিবাইক চালক এখলাস হোসেন জানান, হিলি থেকে দলারদর্গা পর্যন্ত এই সড়কে আমরা অটো ইজিবাইক চালায়। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট-বড় গাড়ি যাতায়াত করে থাকে। বোয়ালদাড় বাজারে এখানে সড়কটির কয়েকটি স্থানে ভেঙে গেছে। কয়েক দিন যাবৎ এই স্থানে দিয়ে সব যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এখানকার স্থানীয় বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যানের নিকট গিয়ে ছিলসাম, তিনি বলেছেন মাসখানেক আগে ৫০০ ইট দিয়েছি, বিষয়টি পরে দেখা হবে। আমরা গরীব মানুষ পরে কবে সড়কের সংস্কার করবেন তিনি। নিরুপায় হয়ে আমরা নিজেরাই ইটভাটা থেকে আদলা ইট নিয়ে এসে খানাখন্দগুলো ভরাট করছি। প্রায় ১১ হাজার টাকার উপরে খরচ হয়েছে। তাই বিভিন্ন যানবাহনের নিকট ১০/২০ টাকা করে তুলছি। হাকিমপুর (হিলি) উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, ২০ থেকে ২৫ দিন আগে সড়কটি সংস্কারের জন্য ৫০০ ইট দিয়েছিলাম। পরে বিষয়টি দেখা হবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম জানান, বোয়ালদাড় বাজারের সড়কটি খানাখন্দে ভরে গেছে এবং চাঁদা তুলে ইজিবাইক চালকরা সড়কটি সংস্কার করছে বিষয়টি জানতে পারলাম। আমি দ্রুত স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছি এবং সরেজমিন গিয়ে বিষয়টি দেখবো। তারা যেন চাঁদা তুলে সংস্কার না করতে পারে সেটাও দেখা হবে। এছাড়াও এলজিইডি নিকট তুলে ধরা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit