মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

হিলিতে বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের প্রতিষ্ঠা বার্ষিকী 

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১০৭ Time View

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি : ”স্থলপথে বানিজ্য বৃদ্ধি দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি” এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। একইসাথে ১৪ থেকে ২০ জুন পর্যন্ত স্থলবন্দর সেবাসপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

দিনটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ প্রতিষ্ঠার তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য বৃদ্ধির লক্ষ্যে সড়কগুলো চারলেনে উন্নিতকরনসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহনের কথা তুলে ধরেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অতিথিদের নিয়ে কেককাটা হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তপক্ষের সুপার রাসেল শেখের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান, পানামা হিলি পোর্টের ম্যানেজার অশিত স্যানাল, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit