মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মেয়র হওয়ার জন্য সাক্কু আওয়ামী লীগে যাবে না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৬১ Time View

ডেস্কনিউজঃ দল পরিবর্তনের রাজনীতি কখনই করেননি দাবি করে কুমিল্লা সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু বলেছেন, ৪৪ বছর ধরে রাজনীতি করি, সবসময় একভাবেই চলেছি। মেয়র হওয়ার জন্য সাক্কু আওয়ামী লীগে যাবে না।

মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি আপনাকে বহিষ্কার করেছে, সামনে আওয়ামী লীগে যোগ দেওয়ার কোনো ইচ্ছে আছে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে সাক্কু বলেন, আমি আওয়ামী লীগে যোগ দিলে ছয় মাস আগেই দিতে পারতাম। ছয় মাস আগ থেকে তো ইলেকশনের কার্যক্রম শুরু হয়েছে। এমন অনেক অফার এসেছিল। দল পরিবর্তনের রাজনীতি আমি কখনই করিনি। ৪৪ বছর ধরে রাজনীতি করি, সবসময় একভাবেই চলেছি। মেয়র তো দুবার হয়েছি, এবার তো ধরেন বোনাস।

জনগণ ভোটের জন্য উদগ্রীব হয়ে আছে জানিয়ে মনিরুল হক সাক্কু বলেন, ভোটাররা সবাই ভোটের জন্য উদগ্রীব হয়ে আছেন। ইভিএম বা অন্য কোনো সমস্যা নয়, ভোট দিতে পারবে কিনা এ আশঙ্কাই করছেন সবাই। সবার প্রশ্ন— আমরা ভোট দিতে যেতে পারব কিনা। কিন্তু এ দায়িত্ব তো আমার না। এটা সিইসি, ডিসি ও কর্মকর্তাদের দায়িত্ব। আমি বারবার অনুরোধ করছি— জনগণের এ বিশ্বাসটুকু রাখেন। যাকেই দিক, মানুষ যেন এবার অন্তত নিজের ভোটটা দিতে পারে।

নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়ে সাক্কু বলেন, এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ তা সন্তোষজনক। আমি বারবারই বলছি— এবার আমাদের চেয়ে নির্বাচন কমিশনের ভাবমূর্তি রক্ষার বিষয়টি মূল। এ কমিশনের অধীনে এটা প্রথম নির্বাচন। তারা যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারে, মানুষ কিন্তু এখন বেকুব না। সবই বুঝে, কিছু বলে না এর মানে এই নয় যে, কিছু বোঝে না তা নয়। তাই আমি সিইসিকে বলব— এবার জনগণের আস্থা অর্জন করুণ, নইলে আপনারা থাকতে পারবেন না।

কিউএনবি/বিপুল/১৪.০৬.২০২২/ সন্ধ্যা ৬.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit