মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

মিষ্টি কাঁঠাল চেনার উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪০০ Time View

লাইফ ষ্টাইলস্কে :  দেশের জাতীয় ফল কাঁঠাল। সবে পাকা কাঁঠাল বাজারে উঠতে শুরু করেছে ।তবে পাকা ও মিষ্টি কাঁঠাল খুঁজে বের করা বেশ কঠিন। বিক্রেতার কথায় পাকা কাঁঠাল কিনে অনেকেই ঠকে যান!আবার অনেক সময় পাকা ও মিষ্টি কাঁঠাল খুঁজেও পান না অনেকেই। এ কারণে কয়েকটি কৌশল জেনে রাখা জরুরি।তাহলে খুব সহজেই পাকা ও রসালো কাঁঠাল চিনে কিনতে পারবেন। যদি কাঁঠাল কেটে দেখে আনতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যদিও বাইরের ফল দোকানিরা এভাবে কাঁঠাল বিক্রি করেন না। তবে অনেক সুপারমার্কেটেই কাঁঠাল কেটে বিক্রি করা হয়।

এতে ক্রেতারা কাঁঠালের ভেতরের অংশ দেখে কিনতে পারেন।এভাবে কাঁঠাল কিনতে গেলে এর ভেতরের কোয়াগুলো নরম ও সতেজ আছে কি না তা দেখে কিনুন।পাকা কাঁঠাল চেনার আরও এক উপায় হলো এর গন্ধ পরীক্ষা করা। কাঁঠালের সুবাস অনেক তীব্র হয়। কাঁঠাল পাকা কি না তার এর গন্ধেই টের পাওয়া যায়।যদি কাঁঠালের গা থেকে সুগন্ধ বের না হয় তাহলে বুঝবেন সেটি এখনো পাকেনি।

কাঁঠাল পাকলে এর গায়ের রং উজ্জ্বল হলুদ হয়ে যায়। কিন্তু কালচে বা বাদামি রং হয় না। যদি দেখেন কাঁঠালের গায়ে গাঢ় রং, তাহলে বুঝবেন এতে আলাদা রং মাখানো হয়েছে।কাঁঠাল কেনার সময় খেয়াল রাখুন তা যেন অক্ষত থাকে।কাঁঠালের কোনো অংশে যদি বাড়তি চাপ লেগে নরম হয়ে যায় তাহলে তা কিনবেন না।

বেশি নরম কিংবা তুলতুলে কাঁঠাল কেনা থেকে বিরত থাকুন।এমন কাঁঠালের ভেতরের কোয়াগুলোও বেশি নরম থাকে।গাছপাকা কাঁঠাল স্বাদে সবচেয়ে বেশি সুস্বাদু।তবে কাঁচা কাঁঠাল পেড়ে সংরক্ষণ করে পাকানো হলে তার স্বাদ অনেকটাই কমে যায়। যদি গাছপাকা কাঁঠাল কিনতে পারেন তাহলে বুঝবেন তা অবশ্যই পাকা ও মিষ্টি হবে।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit