সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২০৫ Time View

ডেস্ক নিউজ : অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকার কারণে মুক্তি ক্লিনিকের কার্যক্রম বন্ধ ও মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সেবা নার্সিং হোমের ১০ হাজার টাকা, নিউ কোটালীপাড়া ডায়াগনস্টিক সেন্টারের পাঁচ হাজার টাকা, রিসাদ মেডিসিন কর্নারের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রভাষ মণ্ডল, ঔষধ প্রশাসন অধিদপ্তর গোপালগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক বীথি রানী মণ্ডল ও কোটালীপাড়া থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

অভিযানে মুক্তি ক্লিনিকের সনদ না থাকায় অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়। ক্লিনিকটিতে চিকিৎসাধীন থাকা রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন। আফিয়া শারমিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে কোটালীপাড়ায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করে অভিযান চালানো হচ্ছে।

হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তবে নিবন্ধন পেলে সেগুলো আবার চালু করতে পারবেন ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো যাতে সরকারের বিধিবিধান মেনে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে সে লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit