মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

১০টি বিশেষ উদ্ভাবনী বিষয়ে নবাবগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর)
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১২৪ Time View

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগে বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) সকাল১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ডিজিটাল বাংলাদেশ, কর্মসংস্থান, আশ্রয়ন, বিদ্যুৃৎ, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা,পল্লী সঞ্চয় ব্যাংক, স্বাস্থ্য, শিক্ষাসহ নানামুখী ১০ টি উদ্ভাবনী বিষয় নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। এসময় প্রজেক্টরের মাধ্যমে ১০টি উদ্ভাবনী বিষয়ে দিক নির্দেশনা পেশ করেন তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ তারেক সেফাতী।

প্রশিক্ষন কর্মশালায় অংশ নেয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. মোশারফ হোসেন বলেন ডিজিটাল দেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এ প্রশিক্ষনের কারণে সরকারের প্রধানমন্ত্রী দপ্তরের বিশেষ গৃহীত ও বাস্তবায়িত প্রকল্প দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। কর্মশালায় দলের গ্রুপের প্রধান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম জানান, সরকার গৃহহীন পরিবারের মাঝে ঘরের জমিসহ পাকা ঘর বিতরণ করে উন্নয়নের বড় ধরণের অবদান চলমান রয়েছে। গৃহীত ১০টি উদ্ভাবনী বিষয় সম্পর্কে কর্মশালায় ব্যপক ও বিস্তর প্রশিক্ষণ দেয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit