শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৩২ Time View

ডেস্কনিউজঃ ৪৮ ঘণ্টা পর হলেও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয় এবং সংকট পুরোপুরি কাটেনি। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর হার্টের বাকি দুই ব্লক নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (১৩ জুন) এ তথ্য নিশ্চিত করেন তিনি।

হঠাৎ অসুস্থ হওয়ায় গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করানো হয়।

গত বছরের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এ নিয়ে তাকে পাঁচ দফা এভারকেয়ারে ভর্তি করা হলো। সবশেষ গত ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই হাসপাতালে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে গুলশানের বাসায় থাকছেন তিনি।

কিউএনবি/বিপুল/১৩.০৬.২০২২/ রাত ৮.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit