রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ অস্ত্রসহ গ্রেফতার নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী লেবাননের বৃহত্তম শহর ‘দখলে’ নিচ্ছে ইসরাইল এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি তামাকের প্রলোভন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধস, শতাধিক শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি : ট্রাম্প জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তিন দিনে ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী

গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া সবচেয়ে নির্ভরযোগ্য নাম : নজরুল ইসলাম খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নাম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তাকে দরকার আমাদের। তাকে পাশে পেলে আমাদের আন্দোলন আরো বেগবান হবে। সে কারণে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। তাই তার মুক্তির জন্য সরকারকে বাধ্য করতে হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গণতন্ত্র ফিরে এসেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গণতন্ত্র ফিরে এসেছে এবং আজ দেশনেত্রী বন্দি থাকলেও, অসুস্থ থাকলেও তারই সন্তান আমাদের ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সেজন্য শহীদ জিয়া যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, দেশনেত্রী যেভাবে ত্যাগ স্বীকার করেছেন আমাদেরকেও সেভাবে ত্যাগ স্বীকার করতে হবে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশে এমন একটি পরিস্থিতি তৈরী করতে হবে যেন দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় এবং একটি দায়িত্বশীল সরকার আসে। তাই আমাদের একটি লড়াই করতে হবে। কৃষকদল আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে ভূমিকা রাখবে এবং আমরা ইনশাআল্লাহ বিজয়ী হবো।

কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চলনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কিউএনবি/বিপুল/১৩.০৬.২০২২/ সন্ধ্যা ৭.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit