রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

পদ্মা সেতুর জনসভাস্থল পরিদর্শনে আবুল হাসনাত আবদুল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৯৪ Time View

ডেস্ক নিউজ : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ। সোমবার দুপুরে সরেজমিন পরিদর্শনকালে তিনি জনসভায় বরিশাল অঞ্চল থেকে লক্ষাধিক মানুষের অংশগ্রহণের ঘোষণা দেন। এসময় শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি মো. মিরাজ হোসেন ও ভাইস চেয়ারম্যান বিএম আতাহার হোসেন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, বরিশাল অঞ্চল থেকে আমরা লক্ষাধিক মানুষ এ জনসভায় আসবো। পাথরঘাটা থেকে ভূরঘাটা পর্যন্ত এর আওতাভুক্ত। জনসভা সফল করতে আগামীকাল ১১টায় আমরা বরিশাল বিভাগীয় সভার ডাক দিয়েছি। সেখানে জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেব কীভাবে এই জনসভায় আসা যায়। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু হবে এখন পর্যন্ত আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ মাত্র সাড়ে ৩ ঘণ্টায় ঢাকা যাবো। রাতে রওনা হয়ে ১২টার মধ্যে বাড়িতে যেয়ে ঘুমাতে পারবো। এর চেয়ে বড় প্রাপ্য আর কি হতে পারে। ১৯৯৬ সাল থেকে আমাদের দক্ষিণাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী সবকিছু করেছেন। পায়রা বন্দর, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, লেবুখালী সেতু, আ. রব সেরনিয়াবাত সেতুসহ সবই তিনি করে দিয়েছেন। বাকি ছিল পদ্মা সেতু সেটিও প্রধানমন্ত্রী উদ্বোধন করে দিচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit