মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

সমুদ্রে ইলিশ আহরণ: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৪৩৮ Time View

ডেস্ক নিউজ : পিরোজপুর জেলার বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান চালিয়ে সমুদ্র থেকে ৮০০ কেজি ইলিশ মাছ আহরণ করার অপরাধে ট্রলার মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর বারী এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে রোববার দিবাগত রাত ২টায় এই অভিযান পরিচালিত হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা জানান, ৬৫ দিন সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকাবস্থায় এমভি জান্নাতী ট্রলারের মালিক ও জেলেরা সাগর থেকে ইলিশ আহরণ করে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit