বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

হাইকোর্টের নির্দেশনার পরও ভারতে যেতে পারলেন না আলাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২০ Time View

ডেস্কনিউজঃ বিএনপি’র যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। তিনি চিকিৎসার জন্য সস্ত্রীক ভারতের চেন্নাই যাচ্ছিলেন।

রোববার বেলা পৌনে ১২টার দিকে আলাল গণমাধ্যমকে বলেন, দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখে আমাকে যেতে দেয়া হয়নি।

তিনি বলেন, আমি গত বছর ডিসেম্বরে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলাম। সেখানে আমার অপারেশন হয়েছিল। এরপর আর ফলোআপ চেকাপ করতে যাওয়া হয়নি।

তিনি বলেন, আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে আমার স্ত্রীসহ ভারত যেতে চাচ্ছিলাম। আমার লাগেজ বিমানে উঠে গেলেও আমাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেতে দেয়নি। পরে লাগেজ নামিয়ে এনেছে। আমার চিকিৎসার সব কাগজপত্র দেখালাম। এর সাথে হাইকোর্ট থেকে আমাকে না আটকানোর যে নির্দেশনা দেয়া আছে তাও দেখিয়েছি। এটা অর্ডার না জাজমেন্ট। বিমানবন্দরে আমাকে কখনো আটকানো যাবে না। এ ধরনের নির্দেশনা থাকার পরও আমাকে দুই ঘণ্টা বসিয়ে রেখে বলছে সরি, ওপরের নির্দেশে আপনাকে যেতে দেয়া যাবে না।

কিউএনবি/বিপুল/১২.০৬.২০২২/ দুপুর ২.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit