সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

ফুরিয়ে আসছে ইউক্রেনের গোলাবারুদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের একজন কর্মকর্তা বলেছেন, রাশিয়ার বাহিনীর সাথে যুদ্ধে তাদের সেনাবাহিনীর গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। দেশটির দক্ষিণে যুদ্ধক্ষেত্রের কাছে মাইকোলাইভ অঞ্চলের, আঞ্চলিক গভর্নর ভিটালি কিম জরুরি আন্তর্জাতিক সামরিক সহায়তার আবেদন জানিয়েছেন।

ভিটালি কিম বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী অনেক শক্তিশালী, তাদের প্রচুর আর্টিলারি এবং গোলাবারুদ রয়েছে। আর আপাতত, এটি আর্টিলারির যুদ্ধ… এবং আমাদের কাছে যুদ্ধ চালিয়ে যাবার মতো পর্যাপ্ত গোলাবারুদ নেই। তাই ইউরোপ এবং আমেরিকার সাহায্য আমাদের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ।

ইউক্রেন আরো অস্ত্র পাওয়ার বিষয়ে অন্যান্য দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্রো কুলেবা শনিবার একটি টুইট বার্তায় বলেছেন, তিনি ভবিষ্যতে ভারী অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করতে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউয়ের সাথে কথা বলেছেন।

কুলেবা বলেন, দু’জন রাশিয়ার ওপর ইইউ’র আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়েও আলোচনা করেছেন।

এ দিকে যুদ্ধক্ষেত্রে, ডনবাস অঞ্চলে ভয়ানক লড়াই চলছে। ইউক্রেনের সামরিক বাহিনী দক্ষিণে রুশ-অধিকৃত খেরসন অঞ্চলে বেশ কয়েকটি পাল্টা আক্রমণ শুরু করলে, দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়।

অন্যদিকে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা এশিয়া নিরাপত্তা সম্মেলন শাংরি-লা সংলাপে প্রতিনিধিদের উদ্দেশে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন, রুশ অবরোধের কারণে, ইউক্রেন খাদ্য সরবরাহ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে এবং এর ফলে বিশ্বের কিছু অংশ ‘তীব্র এবং গুরুতর খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে এবং দুর্ভিক্ষের দিকে যাচ্ছে’

সম্মেলনে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার ইউক্রেনের জন্য আরও আন্তর্জাতিক সমর্থনের জন্য আহ্বান জানিয়ে বলেন, রাশিয়ার আগ্রাসন জাতীয় সার্বভৌমত্ব এবং বৈশ্বিক ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলছে।

তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে, বিশ্ব ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ থেকে তার মনোযোগ সরাতে শুরু করতে পারে।

কিউএনবি/বিপুল/১২.০৬.২০২২/সকাল ১১.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit