বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

নবীকে কটুক্তির প্রতিবাদে গবিয়ানদের বিক্ষোভ

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৬১ Time View

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দালের কটুক্তিপূর্ণ মন্তব্যের জেরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।শনিবার(১১ জুন) গবির সাধারণ শিক্ষার্থীদের অংশ গ্রহণে একাডেমিক ভবনের সামনে মানববন্ধন শুরু হয়। পরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাস সংলগ্ন ঘোড়াপীর মাজার প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিক ভবনে এসে শেষ হয়।এসময়, নুপুর শর্মা ও নাভিন জিন্দালের এমন বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা, আর কেউ যেন এমন সাম্প্রদায়িক আচরণ না করে এবং ভারতীয় পণ্য বয়কটের আহবান জানানো হয়।মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে আইন বিভাগের শিক্ষক মো. লিমন হোসেন বলেন, আজকের এ আয়োজনে দলমত নির্বিশেষে সকলের প্রতিবাদ জানানো উচিত। বিশ্বনবী কোনো দলের নয়, কোনো ধর্মের নয়। কোনো ধর্মকেই অবমাননা করে কথা বলা উচিত নয়। ইসলাম আমাদের এ শিক্ষা দেয়নি।এর জেরে মধ্যপ্রাচ্য সহ প্রায় সমস্ত মুসলিম বিশ্ব ক্ষোভ জানিয়ে বাংলাদেশের ধর্ম প্রাণ মুসলিম জনতা এতে একাত্মতা প্রকাশ করেছে।ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী আখলাক-ই রাসূল বলেন, বিশ্বনবীকে নিয়ে এমন বক্তব্য একজন মুসলিম হিসেবে কোনভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। রাসুল (সাঃ) কে যেভাবে অপমান করা হয়েছে তা অত্যন্ত কষ্টদায়ক। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এবং এর জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে৷ তা নাহলে এ আগুন কোনভাবেই নিভবে না।প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিয়ুস ছায়েদ বলেন’ এসব উস্কানি মূলক বক্তব্য সকলেরই পরিহার করা উচিৎ,যা আমাদের ভ্রাতৃত্ব ভজায় রাখতে সাহায্য করবে”উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা একজন মুসলিমের মেনে নেওয়া সম্ভব নয়। তার মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্য সহ প্রায় সমস্ত মুসলিম বিশ্ব ক্ষোভ জানিয়েছে। বাংলাদেশের ধর্ম প্রাণ মুসলিম জনতাও এতে একাত্মতা প্রকাশ করেছে।

 

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit