সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ আরোহীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৯৭ Time View

ডেস্কনিউজঃ ইতালি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত সাত আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুইদিন পর আরোহীদের মরদেহ উদ্ধার করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

ইতারিল তাসকানির এবং এমিলিয়া রোমাগনা অঞ্চলের সীমান্তের একটি পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে রয়টার্স জানিয়েছে।

বৃহস্পতিবার সাত আরোহী নিয়ে হেলিকপ্টারটি নিখোঁজ হয়।

তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। কিন্তু খারাপ আবহাওয়া কারণে হেলিকপ্টারটি নিখোঁজ হয় বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

নিহতদের মধ্যে চার জন তুরস্কের এবং দুইজন লেবাননের নাগরিক। ব্যবসায়িক কাজে ইতালিতে অবস্থান করছিলেন তারা। নিহত আরেকজন হচ্ছেন হেলিকপ্টারটির পাইলট। তিনি ইতালির নাগরিক।

কিউএনবি/বিপুল/১১.০৬.২০২২/ রাত ১১.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit