সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি তাইওয়ানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৫৮ Time View

ডেস্কনিউজঃ চীন ও তাইওয়ানের মধ্যে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। তাইওয়ান হুমকি দিয়েছে তারা চীনের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্যিক সংস্থায় বিচার দেবে।

চীন তাইওয়ানের কাছ থেকে ‘গ্রোপার মাছ’ আমদানি নিষিদ্ধ করার পর তাইওয়ান এমন হুমকি দিয়েছে।

চীন দাবি করেছে, তারা তাইওয়ান থেকে আসা গ্রোপার মাছে নিষিদ্ধ রাসায়নিক পেয়েছে।

গত বছর চীন তাইওয়ান থেকে আনারস, চিনি-আপেল ও মোম আমদানি নিষিদ্ধ করে। চীনের দাবি এগুলোতে তারা কীটপতঙ্গ পেয়েছে।

তবে তাইওয়ান এসব দাবি কঠিনভাবে অস্বীকার করেছে।

গত কয়েক বছরে তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হয়েছে। কারণ চীন তাইওয়ানের বিরুদ্ধে সামরিক কর্মকান্ড বৃদ্ধি করেছে এবং দেশটির সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে।

এদিকে গ্রোপিং মাছ নিয়ে চীনের কাস্টমস কর্তৃপক্ষ শুক্রবার জানায়, তারা নিষিদ্ধ রাসায়নিক পেয়েছেন। এরপর তারা ঘোষণা দেয়, চীনের সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে সোমবার থেকে গ্রোপিং মাছ আমদানি বন্ধ করে দেওয়া হবে।

তবে এর বিরোধিতা জানিয়ে তাইওয়ানের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী চেন চি-চুং বলেছেন, মাছে কোনো কিছু নেই। তারা চীনকে তথ্য পাঠাবেন এবং চীনের কাছ থেকে এ ব্যাপারে ফিরতি বক্তব্য পাওয়ার আশা প্রকাশ করেন।

এরপর তিনি জানান, যদি চীন ফিরতি বক্তব্য না দেয় তখন তাদের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্যিক সংস্থায় বিচার নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে তাইওয়ান।

সূত্র: ডেইলি সাবাহ

কিউএনবি/বিপুল/১১.০৬.২০২২/ রাত ১১.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit