বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

রাসূল (সাঃ) কে নিয়ে কটূক্তি, একমাত্র বাংলাদেশ নীরব : দুদু

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্কনিউজঃ সরকারের তীব্র সমালোচনা করে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে বিজেপি’র দুই নেতা কটুক্তি করেছেন। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ এ কটূক্তির প্রতিবাদ জানালেও একমাত্র বাংলাদেশ নীরব। বাংলাদেশ সরকারের এমন ভূমিকায় তাজ্জব লেগেছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত ‘প্রতিবাদ’ সমাবেশে তিনি এ কথা বলেন। ভারতের বিজেপি নেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

দুদু বলেন, এই সরকার মানুষকে খাওয়াতে পারে না। চালের দাম, তেলের দাম এমন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই যার দাম হু-হু করে বাড়ছে না। এটা কল্পনা করা মুশকিল। সরকার দম্ভ করে বলছে এই বাজেট তারা ব্যবসায়ীদের জন্য দিয়েছে। ব্যবসা বান্ধব বাজেট।

তিনি বলেন, তাহলে আমরা কারা? এদেশের সাধারণ জনগণ, যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তারা কারা? এই সরকার দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারে না। গুম, খুন-ধর্ষণ হচ্ছে এর বিচার মানুষ পাচ্ছে না। সীতাকুণ্ডে কেমিক্যাল বিস্ফোরণে ৪৪ জন নিহত হয়েছেন। সরকার এখন পর্যন্ত যে মামলা দিয়েছে, সেই মামলায় মালিকপক্ষের কারো নামে নাই। দেশে চাকরি সঙ্কট, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা কল্পনাও করা যায় না।

দুদু বলেন, নবী করিম (সাঃ) কে নিয়ে যে কটূক্তি করেছে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে আপনাদের প্রতিবাদ জানাতে হবে। আর যদি প্রতিবাদ জানাতে না পারেন তাহলে গণভবন থেকে পদত্যাগ করে ভালোই ভালোই বাড়ি ফিরে যান। আমরা সম্প্রদায়িক না। ৯০ ভাগ মুসলমানের দেশ হলেও সকল ধর্মের লোকদের নিয়েই আমরা চলি। অন্য ধর্মের লোকেরা এর প্রতিবাদ জানালো সরকার একটি টু শব্দও করে নাই। এইজন্যে প্রতিবাদ করুন না হয় সরে যান। বাংলাদেশ সরকারের এমন ভূমিকায় তাজ্জব লেগেছে।

তিনি বলেন, আমরা জানতাম ভারতের মানুষ লেখাপড়া জানে, আমরা জানতাম আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের আশ্রয় দিয়েছিল। কিন্তু এদের মধ্যে যে কিছু কুলাঙ্গার আছে এটা জানতাম না। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহধর্মিনীকে নিয়ে যে কটুক্তি করেছে তার নিন্দা ও ঘৃণা জানাই।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপি’র পক্ষ থেকে এই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। বিজেপি’র সেই নেতাকে বহিষ্কার করার পরে বিএনপি’র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। সেই কুলাঙ্গারদের বহিষ্কার হয়েছে। কিন্তু তাদের জেলে থাকার কথা। ওদের বিচার করা উচিত, আমরা বিচার দাবি করছি।

নেতাকর্মীদের তৈরি হওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, তৈরি থাকতে হবে। নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না এই সরকার। বিএনপি’র নেতাকর্মীদের টাকা দিয়ে তিনি চিকিৎসা নেবেন সেও সুযোগও দিচ্ছেন না। তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সেইজন্যে তৈরি থাকতে হবে। এই জালিম সরকারকে পতন করতে না পারলে মুক্তিযোদ্ধাদের প্রতি, শহীদ জিয়াউর রহমানের প্রতি, এই দেশের প্রতি শ্রদ্ধা জানানো হবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কিউএনবি/বিপুল/১১.০৬.২০২২/ বিকাল ৬.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit