বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম

রাজধানী’র প্রগতি সরনী’তে বাসে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর প্রগতি সরণিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এর আগেই অগ্নিকাণ্ডে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

শুক্রবার সন্ধ্যায় প্রগতি সরণির কোকাকোলা মোড়ে তুরাগ পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে কোকাকোলা মোড়ে হঠাৎ তুরাগ পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই পথে চলাচলকারী যাত্রীরা হঠাৎ আতংকিত হয়ে পড়েন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না- তা তাৎক্ষণিক জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর মো. শাহাদাত বলেন, সন্ধ্যায় আগুন লাগার খবর আসে। দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিক কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেননি তিনি।

কিউএনবি /বিপুল/ ১০.০৬.২০২২/ রাত ৮.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit