রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন

মাঙ্কিপক্সের উপসর্গ, চুয়াডাঙ্গায় আইসোলেশনে নারী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৫৩ Time View

স্বাস্থ্য ডেস্ক : মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়ার পর চুয়াডাঙ্গার এক নারীকে তার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (০৯ জুন) ওই নারী সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হোম আইসোলেশনে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

ওই নারী চুয়াডাঙ্গা উপজেলার শঙ্করচদ্র ইউনিয়ন ভান্ডারদহ গ্রামের বাসিন্দা। 

অসুস্থ ওই নারীর ছেলে একুশে টেলিভিশনকে বলেন, “গত মঙ্গলবার হঠাৎ করে মায়ের হাতের তালুসহ শরীরের বিভিন্ন অংশে ফোসকা উঠতে শুরু করে। পরে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, মায়ের শরীরের ফোসকাগুলো মাঙ্কিপক্সের উপসর্গ হতে পারে।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, “ষাটোর্ধ্ব বৃদ্ধার হাতের তালু, আঙ্গুল, শরীরের বিভিন্ন অংশে বড় বড় ফোসকা উঠেছে। সেই সঙ্গে তিনি জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা ও দুর্বলতা নিয়ে চিকিৎসা নিতে আসেন। আমাদের কাছে মাঙ্কিপক্সের উপসর্গ মনে হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে বিষয়টি জেলা সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়ককে জানানো হয়েছে।”

চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন সাজ্জাদ হোসেন বলেন, “হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর শরীরে মাঙ্কিপক্স রোগের উপসর্গ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে জানানো হয়েছে। তারা এসে শরীরের নমুনা সংগ্রহ করেছে। নমুনা পরীক্ষা রিপোর্ট না পেলে, মাঙ্কিপক্স আক্রান্ত কিনা তা নিশ্চিত করে বলা যাবে না।

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit