রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ বোচাগঞ্জে শাহ্ মাখদুম গোরস্থানের পাল্টা পাল্টি কমিটি ঘোষনার প্রতিবাদে সাংবাদ সম্মেলন দেবীগঞ্জে মোবাইল ফোনের অপব্যবহার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নড়িয়ায় বিদেশী রিভলবার ও কার্তুজসহ আটক ১ অপারেশন শরতের তুফান: বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, কী বলছে ঢাকা ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

দুই-তিন দিনে ইউক্রেন শহরটি পুনর্দখল করতে পারবে যদি…

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লুহানেস্ক প্রদেশের সেভেরোদোনেৎস্ক শহরের প্রায় পুরোটাই দখল করতে সমর্থ হয়েছে রাশিয়া। বর্তমানে শুধুমাত্র শহরটির উপকণ্ঠের দখল ইউক্রেনের হাতে আছে রয়েছে। তবে মাত্র ২-৩ দিনের মধ্যে সেভেরোদোনেৎস্ক আবার পুনর্দখল করতে পারবে ইউক্রেন। যদি পশ্চিমাদের দুরপাল্লার অস্ত্র ইউক্রেনীয় কাছে পৌঁছায় এবং তারা সেগুলো ব্যবহার করতে পারে। এমনটি দাবি করেছেন লুহানেস্ক আঞ্চলিক গভর্নর সের্গেই গাইডে।

এ ব্যাপারে আঞ্চলিক গভর্নর সের্গেই হাইডে বলেন, যত দ্রুত আমরা রাশিয়ার আর্টিলারির বিরুদ্ধে আমাদের দুরপাল্লার আর্টিলারি ব্যবহার করতে পারব, আমাদের স্পেশাল ফোর্সের সেনারা দুই-তিন দিনের মধ্যে শহরটি পরিস্কার (রুশ সেনাদের হটিয়ে দিতে পারবে) করতে পারবে।এদিকে বর্তমানে নিজেদের সব সামরিক শক্তি সেভেরোদোনেৎস্কে মোতায়েন করেছে রাশিয়া। 

সেভেরোদোনেৎস্কে তাদের অব্যহত গোলাবর্ষণ ও বিমান হামলার কারণে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেন।প্রথমে রাশিয়া সেভেরোদোনেৎস্কের আবাসিক ব্লকটি দখল করে। এরপর তারা বাণিজ্যিক ব্লকটি দখল করার মিশন শুরু করে। রুশদের আক্রমণ প্রতিহত করে দুইদিন পাল্টা আক্রমণও করেছিল ইউক্রেন। এর মাধ্যমে তারা কিছু সময়ের জন্য শহরটির অর্ধেক অংশ পুনর্দখল করতে সমর্থ হয়। কিন্তু রুশ বাহিনী আক্রমণ বাড়িয়ে দিলে তাদের সরে যেতে হয়। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit