বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

ভ্যাপসা গরমে স্বস্তির বৃষ্টি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছিল মানুষ। অবশেষে টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর ঢাকায় দেখা মিলল বহু কাঙিক্ষত বৃষ্টির। ফলে কিছুটা হলেও স্বস্তির দেখা পেয়েছে নগরবাসী।

রাজধানীসহ দেশের সর্বত্র টানা কয়েক দিনের গরমে অস্বস্তির মাত্রা বেড়ে গিয়েছিল। ভ্যাপসা গরমের সঙ্গে যানজটে নাকাল ছিল রাজধানীবাসী।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে রয়েছে মেঘের গর্জন ও ঝোড়ো বাতাস।

সকাল ১০টার পর থেকেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। চারদিক থেকে মেঘ জমে আকাশ কালো হয়ে যায়। এরপর ১১টা নাগাদ নামে বৃষ্টি।

যদিও আবহাওয়া অফিস জানিয়েছিল রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- ঢাকা ও এর আশপাশ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রাও ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে আদ্রতা ছিল ৮৯ শতাংশ।

ঢাকায় বৃহস্পতিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।

কিউএনবি/অনিমা/০৯.০৬.২০২২/সকাল ১১.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit