মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২০

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৩২ Time View

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে এক গ্রুপের নেতৃত্ব দিয়েছেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন নাসির উদ্দিন। তারা দুজনই যথাক্রমে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইদিন আগে অনুষ্ঠিত হওয়া ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল খেলা দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে আজ বিকেলে উভয় গ্রুপের মধ্যে তর্কবিতর্ক হলে তা সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় হামলায় উভয়পক্ষের বাড়িঘর ভাঙচুর করা হয়।

এ সময় ফাতেমা মনিরসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা আমাদের সময় অনলাইনকে বলেন, নাসির ব্রাজিল ও ফাতেমা মনির আর্জেন্টিনা দলের সমর্থক। তাদের সন্তানেরাও একই দলের সমর্থক। দুদিন প্রিয় দলের খেলা হয়েছে। সেই খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ হয়। উভয়পক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/বিপুল/০৮.০৬.২০২২/ রাত ১১.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit