বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ম্যাংগো স্পেশাল ট্রেন চালু ১৩ জুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৮৫ Time View

ডেস্কনিউজঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে আগামি ১৩ জুন ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হচ্ছে।

বুধবার রাজশাহী রেলওয়ে (পশ্চিম) মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জিএম (পশ্চিম) অসীম কুমার তালুকদার জানান, এ ট্রেন চালু করার পূর্বে সম্প্রতি রহনপুর রেলস্টেশনে রেলওয়ের পক্ষ থেকে আম ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছিলাম। তারা আমাদের জুন মাসের প্রথম সপ্তাহে ম্যাংগো ট্রেনটি চালু করার জন্য বলেছিলেন। আমরাও মন্ত্রনালয়ে এমনটিই প্রস্তাব করেছিলাম। কিন্তু কিছু কাজ বাকি থাকায় ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। আগামি ১৩ জুন থেকে এ ট্রেনটি চলাচল করবে।

তিনি আরও জানান, অন্যান্য বারের মতো এবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে কিনা তা পরে জানানো হবে। তবে ট্রেনটি ১৩ জুনই চালু হবে। এর জন্য সব রকম প্রস্তুতি ইতিমধ্যেই সম্প্ন্ন করা হয়েছে।

কিউএনবি/বিপুল/০৮.০৬.২০২২/ রাত ১০.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit